POLবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার ভোর থেকেই তার বাসার সামনে অবস্থান নেয় সাদা পোশাকধারী পুলিশ।

এর আগে শনিবার রাতে তার বাসায় তল্লাশিও হয়েছে। তবে সে সময় বাসায় ছিলেন না ফখরুল।

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দুই তলার একটি ফ্লাটে থাকেন মির্জা ফখরুল। রোববার ভোর রাত ৩টার দিকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ।

বাসার কেয়ারটেকার কাজল জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যরা তার বাসায় ঢুকে আধা ঘণ্টা ব্যাপী তল্লাশি চালায়।

এরপর থেকে গোয়েন্দা পুলিশের একটি গাড়ি বাসার কাছে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।

উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই মির্জা ফখরুলের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *