সারা দেশে দুর্বার আন্দোলন
গড়ে তোলার আহ্বান জানিয়েছেন
যুক্তরাজ্যে থাকা বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পদত্যাগ ও একটি নিরপেক্ষ
সরকারের অধীনে নির্বাচন
নিশ্চিত করে বিএনপির নেতা-
কর্মীদের ঘরে ফিরতে বলেছেন
তিনি।
গতকাল রোববার স্থানীয় সময়
সন্ধ্যায় পূর্ব লন্ডনের এট্রিয়াম
হলে এক সভায় বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার বড়
ছেলে তারেক রহমান এ আহ্বান
জানান। গত বছরের ৫
জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক
বছর পূর্তি উপলক্ষে ‘৫
জানুয়ারি গণতন্ত্র হত্যা ও
কালো দিবস’ শীর্ষক এই সভার
আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।
গত বছরের ৫ জানুয়ারির
নির্বাচনের আগে তারেক রহমান
এক ভিডিও
বার্তা পাঠিয়ে নির্বাচন
ঠেকাতে দেশবাসীকে আহ্বান
জানিয়েছিলেন। আর এবার
তিনি নেতা-কর্মীদের
উদ্দেশে বলেন, ‘তোমাদের
মাকে যদি কেউ তোমাদের
কাছে আসতে না দেয়,
তাহলে সন্তান
হিসেবে তোমাদের
কী করা উচিত? মাকে মুক্ত করা।’
সারা দেশের
একটি এলাকা থেকে আরেকটি এল
ভেতরে একটি জায়গা থেকে আরে
জায়গাকে বিচ্ছিন্ন করে দেওয়ার
পরামর্শও দিয়েছেন তারেক।
তিনি বলেন, ‘যখন খবর পাবেন শেখ
হাসিনা পদত্যাগ করেছেন, ঠিক
তখনই রাজপথ ছাড়বেন।’
আজ সোমবার বিএনপি ঘোষিত
গণতন্ত্র হত্যা দিবস
উপলক্ষে ডাকা আন্দোলনে ঢাকাস
সারা দেশে লাখ লাখ নেতা-
কর্মী ঝাঁপিয়ে পড়েছে বলে দাবি
তারেক। তিনি বলেন, ‘আজ
আমাদের নেতা-কর্মীরা রাস্তায়,
তাদের গন্তব্য একটি।
সেটি হচ্ছে দেশকে মুক্ত করা,
গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’ এই
আন্দোলন থেমে গেলে দেশ ও
দেশের মানুষের
সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্ত
করে তিনি বলেন,
‘আন্দোলনে নিরীহ মানুষের
যাতে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক
থাকবেন।’
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?