ec3e24919254315d73df545789ce57dd-pranবাবা হারালেন অভিনয়শিল্পী প্রাণ রায়। তাঁর বাবা যোগেশ চন্দ্র রায় দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর গতকাল রোববার রাতে বাগেরহাট সদরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে যোগেশ চন্দ্র রায় চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাবার মৃত্যুসংবাদ পেয়ে আজ ভোরে বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রাণ। সোমবার বেলা তিনটায় কথা হয় প্রাণ রায়ের সঙ্গে। বললেন, ‘রোববার অনেক রাত পর্যন্ত নাটকের শুটিং করি। হঠাৎ বাবার মৃত্যু সংবাদ শুনে শুটিং থেকে দ্রুত বাসায় ফিরে যাই। ভোরে তড়িঘড়ি করে রওয়ানা দিই বাগেরহাটের পথে। এখনো পৌঁছাতে পারিনি। জানি না আর কতক্ষণ লাগবে। রাস্তাঘাটের অবস্থাও খুব একটা সুবিধাজনক না। বিভিন্ন উপায়ে আমাকে বাগেরহাট যেতে হচ্ছে। সবার কাছে বাবার জন্য দোয়া চাচ্ছি।’
প্রাণ জানিয়েছেন, বাগেরহাট সদরের শ্মশানে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। বাবার মৃত্যুতে আপাতত সব ধরনের শুটিং বন্ধ রাখছেন প্রাণ। শোক কাটিয়ে ওঠার পর কাজে যোগ দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *