oborod 1_31374_0রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে নাশকতা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। বন্দরনগরী চট্টগ্রামে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরীর অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরীর মধ্যে গণ পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যথাসময়ে ছেড়ে গেছে ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *