স্বদেশ ব্রেয়াকিং নিউজ
স্বদেশ ব্রেয়াকিং নিউজ

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিনে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সামনে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে আনিসুল হকের বনানীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘রাতে দুর্বৃত্তরা আইনমন্ত্রীর বাসা লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, পরে বিস্তারিত জানানো যাবে।
ঘটনার সময় আইনমন্ত্রী আনিসুল হক তাঁর বাসায় ছিলেন না, তিনি তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আছেন বলে জানা গেছে।

এর আগে অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার দুই বিচারপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং এক বিচারপতির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *