এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। এর মধ্যে দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর নামক ¯’ানে ট্রাক চাপায় একপথচারী নারী নিহত হয়।
অপরদিকে বেলা দেড়টায় দিকে জেলার ফরিদগঞ্জ দক্ষিণ বাজারের পাঠান বাড়ীর সম্মুখে সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছে।
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী খালেলুজ্জামান শামীম জানান, একটি চাল বহনকারী চাঁদপুরগামী দ্রুতগামী ট্রাক পথচারী এক নারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ¯’ানীরা ট্রাকটিকে আটক করে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। সে ট্রাক চাপায় ঘটনা¯’লেই মারা গেছে।
অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার আনিছুর রহমান সূজন জানান, লক্ষীপুরের রায়পুর থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বালুবাহী ট্রাক ও ফরিদগঞ্জ বাজারগামী ২টি সিএনজি স্কুটার মিলিয়ে ত্রিমূখী মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজির ১২ জন যাত্রী আহত হয়। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হ”েছ। আহতদের মধ্যে ৪ জনের অব¯’া আশংকাজনক বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন, লক্ষীপুরের মাহমুদুল হাছান মৃদুল (২৯), শাহআলম (৩০), ওসমান গনি (৪০) ও কমল (৪০), ফরিদগঞ্জের রেজাউল করিম (৪১), পারভেজ (২৯), মঞ্জুর (৪২),শোভন (২৬), ঐশী (৭) ও হাজীগঞ্জের দীপক (১৮)সহ অজ্ঞাত আরো দুই যাত্রী।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম জানান, ঘটনা¯’ল থেকে সিএনজি দুইটি ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় এই মুহুর্তে জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *