আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ মিথ্যা-ধোকাবাজি আর মানুষ হত্যা করে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়না। অল্পদিনের মধ্যেই এদেশের মাটি ও মানুষ থেকে বিএনপি ও মিথ্যাবাদী খালেদা জিয়া চিরতরে বি”িছন্ন হয়ে যাবে। গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার হতদরিদ্র পরিবার, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি উপরোক্ত কথা বলেন।
সাঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উপজেলা র্নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এইচএম গোলাম শহিদ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সাধারণ সম্পাদক নাসির“ল আলম স্বপন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর নিদের্শনায় ৪০টি সোলার প্যানেল ও ১৯৭টি ডেউটিন বিতরণ করা হয়।