bnp-office_Swadeshnews24অবরোধের প্রভাব নেই নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে। সোমবার দেশব্যাপী অবরোধ অব্যাহত থাকার পাশাপাশি ঢাকার আশপাশের জেলাগুলোতে ছাত্রদলের হরতাল থাকলেও দলের কোন নেতাকর্মীই বেলা পৌনে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের পথ মাড়ায়নি।
কাকরাইল মোড় থেকে শুরু করে কার্যালয়ের ফটক পর্যন্ত ৩০ থেকে ৩৫ জন পুলিশের নিরাপত্তা বলয় দেখা গেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন সাদা পোশাকের গোয়েন্দারা।
তালাবদ্ধ কার্যালয়ের সামনে দেখা গেছে একটি জলকামান, একটি প্রিজন ভ্যান ও পুলিশের কয়েকটি গাড়ি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে।
বিএনপি কার্যালয় এলাকায় একসঙ্গে তিন-চারজন মানুষের জটলা দেখলেই তাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *