‘খালেদা কোথায়? তাকে গুলি করব’

82222_4757জিয়া কোথায়? হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাই কেন? তাকে গুলি করে মারব!’
মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অস্ত্র উঁচিয়ে এসব কথা বলেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মফিদুল ইসলাম নামে এক নেতা।
বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে গণমাধ্যম জেনেছে, বেলা সাড়ে ১১টায় মুফিদুল ইসলাম নামে ওই ব্যক্তি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যান। নিজেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ একজন নেতা হিসেবে পরিচয় দিয়ে হঠাৎ করেই কোমর থেকে একটি অস্ত্র বের করে হুমকি-ধামকি দিতে থাকেন।
পুলিশ সূত্র জানায়, মুফিদুল ইসলামের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি লাইসেন্স করা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বপন চৌধুরীর নেতৃত্বে শতাধিক কর্মী খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান। তবে পুলিশের হস্তক্ষেপে গুলশান গোলচত্বরে বিক্ষোভ করে তারা ফিরে যান।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি