boat_sink_banglanews24_sm_558488868জেলার শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি কার্গো জাহাজের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে সবাই তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে দুই শিশু। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে জানান, একটি ট্রলার মেঘনা থেকে ৫০ যাত্রী নিয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সিরাজশাহ দরবারের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী একটি কার্গো জাহাজ এ সময় মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিল। কার্গোটি যাত্রীবাহী ট্রলারের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলার থেকে যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। মালবাহী কার্গো জাহাজটি জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *