songhorsoজাহিদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বড়দাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত আব্দুর রসিদ বিশ্বাস (৩৫) বড়দাহ গ্রামের আকেজ বিশ্বাসের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে আজ সকাল থেকে শুরু করে বর্তমান মেম্বর আনোয়ার ও সাবেক মেম্বর নজরুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বর্তমান মেম্বর আনোয়ার গ্রুপের আব্দুর রসিদ বিশ্বাস দুপুর ১টার নিহত হয়, সংঘর্ষে আহত হয় ১৫ জন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বর্তমান মেম্বর আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি বলে থানা সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *