hasinaজাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা আপন গতিতে চলবে। খুনের দায় তিনি এড়াতে পারবেন না। তাই খালেদা জিয়ার বিচার হবেই।’

বুধবার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। যারা মানুষ খুন করে তাদের শাস্তি হবেই। এ ধরনের অপরাধ বিনা বিচারে যেতে পারে না। এর বিচার হবেই। বিচার না হলে দেশ ধ্বংসের দিকে যাবে।

শেখ হাসিনা আরো বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে বিএনপির জন্ম। হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি দল হিসেবে থাকে না। কিন্তু ইসির নিবন্ধিত দল হিসেবে তারা এখনো রাজনীতি করছে।

অবরোধ ও হরতাল সর্ম্পকে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনের আগে বাস, ট্রাক, ট্রেনে আগুন দিয়েছিল। এখন এসবের পাশাপাশি মানুষ পুড়িয়ে মারছে, হরতাল দিচ্ছে। হরতাল কোথায় হচ্ছে? রাস্তায় যানজট। তবুও মানুষ আতঙ্কে। কারণ তিনি মানুষ পুড়িয়ে মারছেন। তিনি এখন মানুষ মারার মোহে মোহিত, বিভোর। হুকুমের পর হুকুম দিয়ে যাচ্ছেন। একের পর এক বীভৎস ঘটনা ঘটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *