bnp-swadeshছাত্রদলের নেতা-কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে হত্যা, গুম, গ্রেপ্তার, নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থানসহ বিভিন্ন দাবিতে আগামী রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি ।

শুক্রবার দুপুরে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই কর্মসূচী অনুমোদন করেন। একই সাথে তারা দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলা সমূহের ছাত্রদল নেতৃবৃন্দকে বিক্ষোভ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *