52f9f56682ba9-Mashআগামীকাল (শনিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। একাদশতম বিশ্বকাপে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেন-এ খেলাটি অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হতে ইতিমধ্যে জানান দিয়েছে ভংয়কর ঝড় ‘মার্সিয়া’। এই শঙ্কার মধ্যে হিসেব নিকাশ চলছে লাভ-ক্ষতির। কেউ কেউ মনে করছেন এতে বাংলাদেশই লাভবান হবে। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লড়াই করেই পয়েন্ট অর্জন করতে চান। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এ কথাই জানালেন তিনি।

ঝড়ের কারণে না খেলেই একটা পয়েন্ট পাওয়াটা মন্দ কি? এমন এক প্রশ্নের উত্তরে মাশরাফির পরিষ্কার ভাবে বলেন, এরকম দানে পাওয়া এক পয়েন্টের জন্য তারা বিশ্বকাপ খেলতে আসেননি। তিনি বলেন, আমরা ওই এক পয়েন্টের দিকে তাকিয়ে নেই। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাই। জয়-পরাজয় তো থাকবেই। কিন্তু গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা লড়াই করার সুযোগ তো রোজ আসবে না। ফলে আজকের খেলাটি না হলে আমরা বিশেষ করে আমি অবশ্যই হতাশ হবো। হয়তো একটা পয়েন্ট পাবো; কিন্তু সে পয়েন্টের দাম কী!’

মাশরাফি খুবই হতাশ হয়েছেন , আজকে নির্ধারিত অনুশীলনটা করতে না পেরে। নিরুপায় হয়ে ইনডোরে একটু নেট প্র্যাকটিস করেই সময় কাটাতে হয়েছে । যেহেতু এটি খুবই বড় ম্যাচ তাই অনুশীলনটা দরকার ছিল। আমরা জানি না, ম্যাচে খেলাটা কেমন হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, কিছুই অনুমান করা যাচ্ছে না। কতো ওভার খেলা হবে, তাও বুঝতে পারছি না। ফলে হতাশাজনক তো বটেই।’

অস্ট্রেলিয়া আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, ২১ ফেব্রুয়ারির ম্যাচে আঘাত হানতে পারে ঘুর্ণি ঝড় ‘মার্সিয়া’। তারপরও খেলা মাঠে গড়াবে কিনা এজন্য অপেক্ষা করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *