রাহুল গান্ধী

কয়েক সপ্তাহের জন্য দল থেকে ছুটি নিয়েছেন ভারতের  কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।  লোকসভা নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত হারের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গুছিয়ে নিতে এ ছুটিতে যাচ্ছেন রাহুল।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এপ্রিলে অনুষ্ঠেয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে ছুটি নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *