maria2_swadeshnews24ঢালিউডের রানী হতে চলচ্চিত্রে সাড়া জাগাতে আসছে তরুণ ও সম্ভাবনাময় চিত্রনায়িকা মারিয়া। স্বপ্নবিলাসী মারিয়া ছোট বেলা থেকেই অভিনেত্রী হবার স্বপ্ন দেখে। সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার জীবনের প্রথম সিনেমা ‘অবলা নারী’ এর মধ্য দিয়ে।

নব্বই দশকে  চলচ্চিত্র তারকা জুটির  মধ্যে অন্যতম ছিল ঢাকাই চলচ্চিত্রের সুপার হিট জুটি সালমান শাহ এবং মৌসুমি।আর এই জনপ্রিয় হিট জুটি উপহার দিয়েছিলেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা ও তারকা গড়ার অন্যতম কারিগর সোহানুর রহমান সোহান।তারই ধারাবাহিকতায় আবারো নতুন এক তারকা উপহার দিতে যাচ্ছেন তিনি। ”অবলা নারী” শিরোনামের নতুন একটি ছবিতে তিনি দর্শকদের সামনে হাজির করবেন মারিয়া চৌধুরীকে।

maria_obala-swadeshnews24
সম্প্রতি এফডিসি’র আট নাম্বার ফ্লোরে তে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। আর সেখানেই নবাগতা এই নায়িকার সাথে পরিচয় করিয়ে দেন তিনি।

মারিয়া চৌধুরী চলচ্চিত্রে অভিষেকের আগে মডেলিং করতেন। এছাড়াও তিনি শহীদ আনোয়ার গার্লস কলেজ একাধশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

maria_swadeshnews24প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মারিয়া চৌধুরী বলেন ” সোহান স্যারের মত এত বড় পরিচলাকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এতো আমার কাছে স্বপ্নের ব্যাপার। আমি এখানে নতুন এসেছি এবং সারা জীবন থাকতে চাই।

মারিয়া  স্বদেশ নিউজ ২৪ কে আরও বলেন যেহেতু অভিনয় করতে এসেছি তাই আমি নায়িকা নয় অভিনেত্রী হতে চাই। সবার মনে জায়গা করে নিতে চাই। সবার ভালোবাসা চাই।

maria1_swadeshnews24মাল্টিমিডিয়া প্রোডাকসন কোম্পানী প্রযোজিত সামাজিক ও রোম্যান্টিক ধাঁচের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ”মারিয়া চৌধুরী” তার বিপরীতে রয়েছেন নবাগত তুর্কী, শ্রাবণ খান সহ আরো অনেকে।

প্রযোজনা সুত্রে জানা গেছে মার্চের শুরুতে ঢাকার বাইরে এই ছবির শুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *