51269_gold-2223জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে ১ কেজি ১শ’৫০ গ্রাম গোল্ড উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে জীবননগরগামী জে,আর পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব গোল্ড উদ্ধার করা হয়। সে সময় পুলিশ দু’জনকে আটক করে। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর শহরের বাজারপাড়ার ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও ফয়েজুল্লাহ মোল্লার ছেলে ওবায়েদুল্লা মোল্লা।   কোটচাঁদপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন চোরা কারবারিরা ঢাকা থেকে দর্শনাগামি জে,আর পরিবহনের একটি বাসে গোল্ড পাচার করছে। খবর পেয়ে কোটচাঁদপুর শহরে বাসটি তল্লাশী করে ১ কেজি ১শ’৫০ গ্রাম গোল্ডসহ সুনীল কর্মকার ও ওবায়েদুল্লাহ নামে দু’জনকে আটক করা হয়। এ গোল্ড তাদের শরীরে বাঁধা ছিল। তারা গোল্ড পাচারকারী বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *