সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন কানইয়ে ওয়েস্ট

কানইয়ে ওয়েস্ট
কানইয়ে ওয়েস্ট

মাত্র ২০ বছর বয়সে ১৯৯৭ সালে শিকাগো স্টেট ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হতে হয়েছিল বর্তমান সময়ের খ্যাতিমান মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী ও গীতিকার কানইয়ে ওয়েস্টকে। সংগীত ক্যারিয়ারে মনোযোগী হতেই পড়ালেখার পর্ব না চুকিয়ে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানিয়েছিলেন ওয়েস্ট।

পড়ালেখা ছেড়ে সংগীতকে আঁকড়ে ধরে নিশ্চয়ই ভুল করেননি তিনি। সংগীত জগতে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। আর এবার সংগীতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর হিসেবে শিকাগো আর্ট ইনস্টিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে ওয়েস্ট বলেন, ‘মাত্র পাঁচ বছর বয়স থেকে সংগীত প্রতিভার পরিচয় দিয়েছি আমি। সংগীতবিষয়ক বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি। আমি আর্ট স্কুলে পড়ালেখা করেছি। আগামী ৫ মে শিকাগো আর্ট ইনস্টিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে বিলবোর্ড ম্যাগাজিন।

এদিকে সম্প্রতি ওয়েস্টের নতুন গান ‘অসাম’ প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী কিম কার্দাশিয়ানকে নিয়েই গানটি বেঁধেছেন ৩৭ বছর বয়সী এই গায়ক ও গীতিকার।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি