rally for durniti protirodhআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ (২৬ মার্চ থেকে ১ এপ্রিল) উদযাপন উপলক্ষ্যে রোববার গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়। ডিবি রোডে অবস্থিত উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্বে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রফেসর মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিরোধ কমিটির কেএম রেজাউল হক, আব্দুল লতিফ হক্কানী, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ছাত্র মো. আহসান হাবিব প্রমুখ। পরে শহরের ডিবি রোড উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *