Manir HOssain Jibon_RjSaimuR1_SwadeshNews24স্বদেশ নিউজ ২৪ ডটকম:

হুমায়ুন আহমেদ খ্যাত জনপ্রিয় ধারাবাহিক নাটক আজ রবিবার নাটকের পরিচালক মনির হোসেন জীবন গত ৩০ মার্চ ভোর রাত ৪টায় ২য় বারের মতো ব্রেইন স্ট্রোক করেছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয় এবং তার চিকিৎসা চলছে। মিসেস জীবন এর সাথে স্বদেশ নিউজ ২৪ ডট কমের সম্পাদক সাইমুর রহমান কথা বললে স্বদেশ নিউজ২৪ কে তিনি বলেন- ব্রেইন স্ট্রোক করার পর থেকে তার হার্টেরও সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিচ্ছে। মনির হোসেন জীবন এখন চোখেও একটু কম দেখতে পাচ্ছেন। কথা বলতে পারেনা। বাম সাইডে একটু প্যারালাইস এর মতো হয়েছে। এখন চিকিৎসা চলছে। বর্তমানে পরিচালক মনির হোসেন জীবন হৃদরোগ ইনস্টিটউট হাসপাতালে আছেন। আগামীকাল সকালে আগারগাও নিউরো ইনস্টিটউট নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। মিসেস জীবন পরিচালক মনির হোসেন জীবনের রোগ আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য পরিচালক মনির হোসেন জীবন আজ রবিবার ছাড়াও অনেক জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন এবং  উপন্যাস “একটি লাল শাড়ি” সহ অনেক উপন্যাস লিখেছেন।

স্বদেশ পরিবারের পক্ষ থেকে সৃজনশীল ও প্রবীন পরিচালক মনির হোসেন জীবন এর সুস্থতা কামনা করছি। তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের জন্য সুস্থ বিনোদন উপহার দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *