ভোলায় বিদ্যুতের লোডসেডিং: জনজীবন অতিষ্ঠ

ভোলায় বিদ্যুতের লোডসেডিং: জনজীবন অতিষ্ঠ
ভোলায় বিদ্যুতের লোডসেডিং: জনজীবন অতিষ্ঠ

ভোলায় শহরসহ পুরো জেলায় বিদ্যুতের লোডসেডিংয়ে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাধারণ গ্রাহকরা। ভোলা শহরের বাই রোটেশন পদ্ধতিতে এক একটি এলাকায় এক এক সময়ে বিদ্যুতের লোডসেডিং করা হচ্ছে। গত প্রায় এক সপ্তাহ ধরে ঘন ঘন অনির্ধারিত লোডশেডিংয়ে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভোলা শহরের উকিল পাড়ার বিদ্যুৎ গ্রাহক সুইটি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েক দিন ধরে বিদ্যুতের ভেলকিবাজিতে আমরা অতিষ্ঠ। তিনি আরো বলেন, ঘন ঘন বিদ্যুতের লোডসেডিংয়ের ফলে আমার ঘরের কয়েকটি বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে গেছে। ফ্রিজটিও এখন নষ্ট হওয়ার পথে। শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অন্তত ২০ বার বিদ্যুৎ যাওয়া আসা করেছে। একইভাবে ক্ষোভ প্রকাশ করে একই এলাকার গৃহিনী মাফুজা রহমান বলেন, ঘন ঘন বিদ্যুতের লোডসেডিংয়ের কারনে রাইসকুকারটাও নষ্ট হওয়ার পথে।

শহরের সদর রোডের ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডসেডিংয়ের কারনে আমরা সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমে এসেছে। এদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে ডিজিটালাইষ্ট ও ব্যাংক বীমা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় বরফকলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিপনী বিতান ও কম্পিউটার সাইবার ক্যাফগুলোতে ক্ষতির সন্মুখীন হচ্ছে। চলতি এইচএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের লেখা-পড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোলা শহর ছাড়াও জেলার সাত উপজেলা সদর ও পৌর শহর গ্রাম অ লের মানুষ প্রতিদিন ২/৩ ঘন্টার বেশী বিদ্যুৎ পাচ্ছেননা। বিদ্যুৎতের এই ঘন ঘন লোডশেডিংয়ে গ্রাহকরা যে কোন সময় ফুঁসে উঠতে পারে। এ ছাড়াও বছরের প্রতিটি দিন একটা না একটা সমস্যা লেগেই থাকে।

ভোলায় গ্যাসভিত্তিক ৩৪.৫ ও ২৪ মেগাওয়াটসহ প্রায় ৫৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন ক্ষমতা থাকা সত্বেও ভোলায় বিদ্যুতের লোডসেডিং নাটকীয় ব্যাপার। ওজোপাডিকো ও ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সমন্বয়হীনতার কারনে ভোলার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিভিউশন কম্পানী (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী মোঃ আলী শুক্রবার বিকেলে বলেন, গত বৃহস্পতিবার ভোলার গ্যাসভিত্তিক ৩৫.৫ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ ছিল। তাই ওইদিন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। এখন থেকে আবার নিয়মিত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তবে, শুক্রবার বিকেলে বিদ্যুতের এ রিপোর্ট লেখার সময়েও বেশ কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের