গাইবান্ধা জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে কয়েদীর মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে শাহারুল ইসলাম (২৪) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাহারুল জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র। গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শাহারুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে পর বিষয়টি নিশ্চিত করা যাবে। গাইবান্ধা জেলা কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, শাহারুল নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার হয়ে দুই মাস যাবৎ কারাগারে ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের