সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার ফুটবলার এবং ফুটবল খেলার সাথে সংশ্লিষ্টদের পুরস্কৃত করতে যাচ্ছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের ভোটে নির্বাচিতদের দেওয়া হবে এই পুরষ্কার। পুরষ্কার দেওয়া হবে প্লেয়ার অফ দ্য ইয়ার, ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার, ম্যানেজার অফ দ্য ইয়ার, ক্লাব অফ দ্য ইয়ার এবং কনটেন্ট অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে। এর পাশাপাশি সেরা ফুটবল ফ্যান অফ ফেসবুক নামের একটি বিশেষ পুরষ্কারও থাকছে। এছাড়া ফেসবুকের সর্বোত্তম ব্যবহার করা ক্লাব এবং ফুটবলারও পাবে পুরষ্কার। বর্তমানে এসকল ক্যাটাগরিতে ফেসবুক ব্যবহারকারীদের ভোট গ্রহণ চলছে। এই ভোটগ্রহণ চলবে ১১ই মে পর্যন্ত। ফেসবুকের এই পেজ থেকে আপনিও আপনার পছন্দের ক্লাব এবং ফুটবলারের জন্য ভোট দিতে পারবেন। এই পুরষ্কার প্রদান কার্যক্রমে ফেসবুকের সহযোগী হিসেবে আছে বিটি স্পোর্টস এবং মিরর ফুটবল। Post navigation থিয়াগো বদলে দিল মেসিকে হুয়াওয়ে’র বিশেষ স্মার্টফোন P8 ফটোগ্রাফির জন্য