বাধা উপেক্ষা করে প্রচারণা চালিয়ে ফিরলেন বাসায়আ.লীগ ভোট চুরি করবে তাই সেনাবাহিনী চায়না : খালেদা

আওয়ামী লীগ ভোট চুরি করবে এজন্য তারা সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চায়না সুবাস্তু মার্কেটের এক দোকান কর্মচারীর প্রশ্নের জবাবে এমনটাই জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার রাতে শাহাজাদপুর সুবাস্তু নজরবেলী মার্কেটের শামিম অপটিকস এর দোকান কর্মচারী প্রিন্স খালেদা জিয়াকে প্রশ্ন করেন সবাইতো সেনাবাহিনী চায় আওয়ামী লীগ চায়না কেন? তার প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করবে এজন্য তারা সেনাবাহিনী চায়না।এরপর সেই মার্কেট থেকে বের হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায়না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়।তিনি বলেন, সিটি নির্বাচনে প্রচারণায় নেমে আওয়ামী লীগের বাধা পাচ্ছি। তবে জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছি। আমি নির্বিঘ্নে নিরদ্বিধায় সবার কাছে যেতে চাই।তিনি আরো বলেন, আমি প্রচারণায় নেমে কোন বাধাকেই ভয় পাইনা।ডিসিসি উত্তর সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচার চালাতে গিয়ে দফায় দফায় বাধার মুখেও আপোষহীন সাড়ে ৪ ঘণ্টা প্রচারণা চালিয়ে বাসায় ফেরেন তিনি।রাত ৮টা ৫০ মিনিটে তিনি তার গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেন। বেরিয়েছিলেন বিকেল ৪টা ২৮ মিনিটে।রোববার প্রায় সাড়ে চার ঘণ্টার এই প্রচার ও গণসংযোগকালে কমপক্ষে তিন দফায় খালেদা জিয়া ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার শিকার হন। –

আরো দেখুন

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের