ঝিনাইদহের শৈলকুপায় কাল বৈশাখী ঝড়ে অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়ন পরিষদে প্রেসক্লাব শৈলকুপার উদ্যোগে বিশ্বাস বিল্ডার্স লিঃ এর পক্ষ থেকে দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় বিশ্বাস বিল্ডার্স লিঃ এর এম,ডি নজরুল ইসলাম দুলাল, পরিচালক আলহাজ্ব নুর আলম বিশ্বাস ও হেলাল উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সম্পাদক শিহাব মল্লিকের পরিচালনায় ত্রান বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাশেম খান, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন, আবাইপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা, সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, ছাত্রলীগের সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, সারুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, শৈলকুপা ডিগ্রী কলেজের সাবেক জি,এস মনিরুল ইসলাম প্রমুখ। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষে সার্বিক সহযোগিতা করেন সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম-বিন-সাত্তার, প্রেসক্লাব শৈলকুপার সভাপতি আলমগীর অরণ্য, সহ-সভাপতি শাহীন আক্তার পলাশ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, অর্থ ও দপ্তর সম্পাদক এ,এস,এম আলীমুজ্জামান, প্রচার সম্পাদক সুজন বিপ্লব বিশ্বাস, নির্বাহী সদস্য আব্দুর রহমান মিল্টন, এইচ,এম ইমরান, চ ল মাহমুদ, ওয়ালিউল্লাহ, শেখ সবুজ, পূর্বা লের প্রতিনিধি শামীমূল ইসলাম শামীম প্রমুখ। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বাস বিল্ডার্স লিঃ এর এম,ডি নজরুল ইসলাম দুলাল তার বক্তব্যে বলেন, কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শৈলকুপার বিভিন্ন এলাকা। যে ক্ষতি সহজে পুরণ করা সম্ভব নয়, সে কারনে সমাজের দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি শৈলকুপার সাংবাদিকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান। পরে প্রধান অতিথি নজরুল ইসলাম দুলাল দেড় শতাধিক পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। ত্রান হিসেবে নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার