GULBHADUR LOZ.4মোহনা টিভির আজ দেখবেন দীর্ঘ ধারাবাহিক ‘গুল বাহাদুর লজ’। প্রতি শনি থেকে মঙ্গলবার নাটকটি প্রচারিত হয় মোহনা টিভিতে। প্রচার সময় রাত ৮ টা ৩৫ মিনিট। এতে অভিনয় করেছেন- শর্মিলী আহমেদ, এটিএম শামসুজ্জামান,খুরশীদুর জামান উৎপল, রহমতুল্লাহ,ফজলুর রহমান বাবু,মাসুম রেজা,আগুন, শিউলী শিলা, সাজু খাদেম, ঈশানা, সিদ্দিকুর রহমান, সামস্ সুমন, আনিসুর রহমান মিলন,জেরিন, পল্লব, সূচনা, তুষার মাহমুদ প্রমূখ। প্রেম ভালবাসা ও পারিবারিক গল্পের এই নাটকটি ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

GULBHADUR LOZ.1নাটকের কাহিনী দেখা যাবে-উচ্চবৃত্তের পরিবারের একটি ছেলে ভালবাসে মধ্যবৃত্ত পরিবারের মেয়েকে। তাদের ভালবাসা গভীর থেকে গভীরে চলে যায়। তার বাবা মেয়েটি গরীব হওয়ায় মেনে নিতে পারছে না। তার মা মেয়েটিকে খুব পছন্দ করে। ছেলেটি মেয়েটিকে বিয়ে করবেই। এ নিয়ে তার বাবার সাথে মন মানিল্য হয়। তার বাবা মেয়েটিকে পছন্দ করে না। এ ভাবে নাটকের কাহিনী এগিয়ে চলে। নাটকটি কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম হোসেন বাবলা । নাটকটি প্রযোজনা করেছেন জেরিন মিডিয়া। এ নাটকটি ইতিমধ্যে দর্শক নজর কেরেছে । নাটকের সূচনা সংগীত রচনা করেছে ফরহাদ বাবু । চোখ রাখুন মোহনার পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *