HASI KHUSI DOT COM.3
মোহনা টিভিতে দেখবেন ধারাবাহিক নাটক ‘হাসি খুশি ডট কম’ রচনা আরিফ খান স্বাধীন পরিচালনা স্বাধীন সিরাজী। প্রচার সময় প্রতি আজ মঙ্গলবার রাত ৯ টা ০৫ মি.। নাটকটি মোহনা টিভিতে দেখবেন প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার। নাটকটিতে যারা অভিনয়ে করেছেন-আ.খ.ম.হাসান, আজিজুল হাকিম, জয়রাজ, বন্যা মির্জা, ফারজানা ছবি, স্বর্ণা, আব্দুর রাতিন, কাজী উজ্জ্বল, পরেশ আচার্য্য, রেবেকা, মাসুদ রানা মিঠু ও আরও অনেকে। কাহিনী সংক্ষেপ- কালা মিয়ার দুই মেয়ে হাসি ও খুশি। নামের মতই হাসি আনন্দে সর্বদা তারা চলাফেরা করে। তিনবার পরীক্ষা দিয়ে তারা এসএসসি পাশ করেছে। দুবার ইন্টার পরিক্ষা দিয়েও তারা পাশ করতে পারেনি।
HASI KHUSI DOT COM.1শুধু ইংরেজীতে ফেল করে। হাবু বাবু কাজের সন্ধানে কালা মিয়ার দোকানে আসে। কালা মিয়া তাদের দোকানে কাজে রাখে। হাবু বাবু কালা মিয়ার চায়ের দোকানে কাজ নেয়ার সূত্রে হাসি খুশিদের পরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা হয় তাদের। হাবু বাবুর কারণে চায়ের দোকানের উন্নতি হতে থাকে। তারাই দোকানের একটা নাম দেয়, হাসি খুশি টি স্টল। এলাকার নানা ধরনের লোক সারাদিন সেখানে এসে চা খায়। বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা ঘটতে থাকে চা স্টলকে কেন্দ্র করে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে এলাকার মানুষদের হাসাতে। তারা কথা বলে আঞ্চলিক ভাষায়। তবে মাঝে মাঝে শুদ্ধ ভাষায় কথা এসে যায়। তারা নিজেদেরে ইন্টার পাশ বলে দাবি করে। তবে এ ও দাবি করে তারা ছাত্র হিসাবে খুব সুবিধার না। তারা বেশ চা-কফি বানায়। তাদের বুদ্ধির বদৌলতে চায়ের দোকানটি আধুনিক হয়ে যায়। বিক্রি বাড়তে থাকে, তাদের উপর প্রথমে নজর পড়ে চেয়ারম্যানের। জোয়ান ও বুদ্ধিমান বলে মনে করে তাদের। চেয়ারম্যান তাদেরকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারাও যোগ দেয় চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যানের সাথে এলাকায় দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে আরেক সাবেক চেয়ারম্যান রাজা খা’র। এক সময় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ চরম আকার ধারণ করে। প্রকাশ্যে একজন আরেকজনকে খুনের হুমকি দিতে থাকে। রহস্যের জোট খুলতে থাকে এলাকার প্রতিটি খুনের পেছনের ঘটনার। হাবু ও বাবু এক সময় উচ্চ শিক্ষিত মামুনের সান্নিধ্যে আসে। মামুন ঢাকা থেকে পড়ে আসা মেধাবি ছাত্র। এলাকায় নিজেই করেছে একটা কেজি স্কুল। সেখানে সে ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে থাকে। সে গ্রামের মানুষের সকল সুখ দুঃখের অংশিদার হয়ে যায়। মানুষ তাকে খুবই ভালবাসে। তার কারণে এক সময় চেয়াম্যানের অনেক সুবিধাই হাত ছাড়া হয়ে যায়। চেয়ারম্যান তার বিরুদ্ধে চলে যায় এ ভাবে নাটকের কাহিনী এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *