unnamed (17)নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে তিন পরিবারের বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এতে বেবী বেগম, শাহিন মিয়াসহ তিনজন আহত হয়।জানা গেছে, উপজেলার কচুয়া ইউনিয়নের বালুয়া বড়াইকান্দি গ্রামের মৃত রবিয়া ফকিরের ছেলে শহিদুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে ছাইদুল ইসলামের লোকের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোদ চলে আসছিল। মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্তার, আরিফুল,মজিদ, জোব্বার, সাত্তার, নইমদ্দীন, তবি উদ্দীনসহ ১৫ জনের সংঙ্গবদ্ধ একটি সন্ত্রাসীদল লাঠি-সোঠা, রামদা, ধারালো অস্ত্র নিয়ে বিবাদমান ওই জমি থেকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালায়। এসময় তারা শহিদুলের শ্যালক সোহেল রানা, আনছার ও মমিনের বাড়ীতে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর ও লুট করে।এতে বেবী বেগম, শাহিনসহ তিনজন আহত হয়।এতে ওই তিন পরিবারের ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।এব্যাপারে বুধবার সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

গাইবান্ধা প্রতিনিধিঃ আরিফ উদ্দিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *