যানজটে গাইবান্ধায় জনজীবন বিপন্ন যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কাজ ২৫ বছরেও সম্পন্ন হয়নি

unnamed (19)

নিজস্ব প্রতিবেদকঃ সীমাহীন যানজটে গাইবান্ধা জেলা শহরের মানুষের দুর্ভোগ এখন চরমে। প্রতিদিনই বাস-ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটছে। ফলে জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। অথচ যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটির কাজ ২৫ বছরেও সম্পন্ন হয়নি। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। বর্তমানে জেলা শহরের স্বল্প পরিসরের সড়কগুলো দিয়ে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে বিগ্নিত হচ্ছে। এর মধ্যে বেআইনীভাবে সড়ক সংলগ্ন ফুটপাত দখল এবং সড়কের সাথে ব্যাপক হারে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। এই অবস্থাতেও নিয়ন্ত্রণহীন রিক্সা এবং বাস-ট্রাক, অটোবাইক, ভটভটি ও গ্রামবাংলা মোটরযানের অবাধে চলাচল করছে শহরের অপরিসর সড়ক দিয়ে। ফলে দুর্ঘটনার আশংকা নিয়ে শহরবাসীকে যাতায়াত করতে হচ্ছে।উলেখ্য, ১৯৮৮ সালে গাইবান্ধাবাসীর দাবীর মুখে প্রথম বাইপাস সড়ক নিয়ে সড়ক ও জনপথ বিভাগ চিন্তা ভাবনা শুরু করে। সে সময় একটা প্রস্তাবনাও পাঠানো হয় প্রধান কার্যালয়ে। সে অনুযায়ী জরিপ এবং আনুসাঙ্গিক কাজ পরিচালনার জন্য ১৫ লাখ টাকার একটি থোক বরাদ্দ দেয়া হয়। সে সময় প্রস্তাবিত বাইপাস সড়কটি বর্তমান এলজিইডি ভবনের পাশ দিয়ে বের হয়ে পুলিশ লাইনের মধ্য দিয়ে ফুলছড়ি উপজেলার মদনের পাড়ায় গিয়ে গাইবান্ধা-বালাসীঘাট সড়কে সংযুক্ত হওয়ার কথা ছিল। বেশকিছু জমি অধিগ্রহণ ও কয়েকটি সেতু ও কালভার্ট নির্মাণসহ প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি নির্মাণে প্রায় ২০ কোটি টাকার একটি স্কীম তৈরি করা হয়। কিন্তু দীর্ঘদিনেও ওই স্কীমটি প্রকল্প আকারে আলোর মুখ দেখেনি।সম্প্রতি গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ জরীপ কাজ সম্পন্ন করে ৫৬ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় বরাদ্দের একটি প্রস্তাবনা দেয়। ওই প্রস্তাবনায় উলেখ করা হয়, ৯ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ৬০ একর জমি অধিগ্রহণসহ আলাই নদীর উপর ৭৫ মিটার দীর্ঘ একটি আর সিসি সেতু ও বিভিন্ন পয়েন্টে ১৫টি কালভার্ট নির্মাণ করতে হবে। কিন্তু কবে নাগাদ এ প্রকল্প বাস্তবায়িত হবে তা আজও অনিশ্চিত। ছবি সংযুক্ত

 

 

 

গাইবান্ধা প্রতিনিধিঃ আরিফ উদ্দিন

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি