লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর থেকে এক মাদ্রাসা ছাত্রীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় রাবিয়া খাতুন অনিতা নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত রাবিয়া খাতুন অনিতা(১৬) বকশীগঞ্জ উপজেলার আব্দুল লতিফের মেয়ে। সে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামে তার নানা বদিউজ্জামানের বাড়িতে থেকে পড়ালেখা করত।

স্থানীয় সূত্র জানায়, মাদারের চর গ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে হাত বাঁধা অবস্থায় মাদারের চর দাখিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্রী রাবিয়া খাতুন অনিতার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহত রাবেয়া খাতুন শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *