দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালেও এটুআই এর ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ নামের প্রজেক্ট বিশ্বের প্রায় দেড়’শ প্রকল্পকে পেছনে ফেলে পুরস্কার পায়। এবার ডাব্লিউএসআইএস পুরস্কারে প্রাথমিক মনোনয়নের তালিকায় ৪টি ক্যাটাগরিতে বাংলাদেশের ৭টি প্রকল্প স্থান পেয়েছিল। তবে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশনের (a2i) ‘জাতীয় তথ্য বাতায়ন’ প্রকল্পটি বিশ্বের বিভিন্ন দেশের চূড়ান্ত মনোনয়ন পাওয়া শতাধিক প্রকল্পকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে এরই মধ্যে বাংলাদেশ থেকে পুরষ্কারটি নেওয়ার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় গেছে এটুআইয়ের প্রতিনিধি দল। সেখানে গতকাল সোমবার থেকে সেখানে ৫ দিনব্যাপী ডাব্লিউএসআইএস ফোরাম শুরু হয়েছে। দলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী এবং ই-সার্ভিস পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান। বাংলাদেশ থেকে যে ৭টি প্রকল্প সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে সেগুলো হচ্ছে, অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) শিক্ষক বাতায়ন ও জাতীয় তথ্য বাতায়ন, সিনেসিস আইটির মোবাইল স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকল্প এমহেলথ, অ্যামপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের আমাদের ডাক্তার ও ফার্মার কোয়ারি সিস্টেম, উইন মিয়াকি লিমিটেডের কৃষি তথ্য সার্ভিস ২৭৬৭৬ এবং প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কৃষি তথ্যসেবা বিষয়ক প্রকল্প হ্যালো ১৬১২৩। Post navigation এবার 4G ইন্টারনেট সেবা দিবে BTCL এবার স্পীডবোট নিয়ে উড়ে চলুন আকাশে (ভিডিও)