ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা নিয়ে কোন চুক্তি হবে না কেননা এ ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন লাগবে। একইসঙ্গে তিনি এও বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন নেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সঙ্গী হচ্ছেন, তবে তা তিস্তার জন্য নয়, স্থল সীমান্ত চুক্তির জন্য।

