1433050940
শ্রেয়া ঘোষাল

আসছে ৫ জুন ঢাকায় গাইবেন শ্রেয়া ঘোষাল। বে এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘শ্রেয়া ঘোষালস নাইট’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
এই কনসার্টে অংশ নিতে ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঢাকায় নিয়ে আসবেন ১২ সদস্যের একটি দল। আয়োজনটির মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান জানান, ৫ জুন সকালে ঢাকায় এসে পৌঁছাবেন শ্রেয়া ঘোষাল। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে উঠবেন তিনি। কনসার্ট চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। বে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোনালিসা খান হাসান জানান, ‘শ্রেয়া ঘোষালস নাইট’ হবে শ্রেয়ার একক গানের সন্ধ্যা। এই আয়োজনের টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ৫০০, ৫ হাজার ও ৩ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *