BABISAS AWARD_Rj Saimurস্বদেশ নিউজ ২৪ ডটকম:

গত ৫ জুন শুক্রবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৩-১৪। প্রথমবারের মতো তারা চারজন উঠলেন একই মঞ্চে। খ্যাতিমান এ চারজন হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত দর্শকপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান,  চিত্রনায়িকা শবনম, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও আঞ্চলিক  গানের শিল্পী কান্তা নন্দী। বাবিসাস (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি) আয়োজিত অ্যাওয়ার্ড ২০১৩-১৪ অনুষ্ঠানে তারা চারজনই আজীবন সম্মাননা লাভ করেছেন নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব, বিশেষ অতিথি ও উদ্বোধক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাবিসাস-এর সভাপতি আবুল হোসেন মজুমদএর কাছ থেকে গুণী শিল্পীরা এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কার লাভ করেন অরুণা বিশ্বাস, ফেরদৌস, ড. মাহফুজুর রহমান, ইভা রহমান, জাহিদ হাসান মৌ দম্পতি, আরশাদ আদনান, আনিসুর রহমান মিলন, অভি মঈনুদ্দীন, মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, শিপন মিত্র, ফারহানা নিশো, দেবাশীষ বিশ্বাস, পারিহা লিমা,  ইসরাত পায়েল, লামিয়া মিমো, বিপাশা কবির, অনন্যা রুমা, আমান রেজা, মৌমিত মৌ, জেবিন, আরিফ অর্ক, ইমতু, এইচএম রানা, নদী, জান্নাত পুষ্প, রিপন, স্বপ্নীল আহমেদ, শিপ্রা প্যারিস, ইভান শাহরিয়ার সোহাগ, দীপু খান, জাহিদ খানসহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে অনেক তারকা শিল্পী, অভিনেত্রী, মডেল সহ অনেক কলাকুশলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, রেডিও স্বদেশ ডট নেট, পিপলস রেডিও 91.6, স্বদেশ নিউজ ২৪ ডটকম, বিনোদনধারা, আমাদের অর্থনীতি। রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ এবং স্বদেশ.টিভি অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত গুনী শিল্পীদের সরাসরি সাক্ষাতকার পরিবেশন করে। বাবিসাসের যুগ্ম সা: সম্পাদক এবং স্বদেশে পরিবারের কর্ণধার আরজে সাইমুর  রহমানের নের্তৃত্বে পুরো অনুষ্ঠানের লাইভ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *