Jannat_Babisas Award_swadeshnews24
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাবিসাস-এর সভাপতি আবুল হোসেন মজুমদএর কাছ থেকে জান্নাত পুষ্প এই সম্মাননা গ্রহণ করেন।

স্বদেশ নিউজ ২৪ ডটকম: গত ৫ জুন শুক্রবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৩-১৪। প্রথমবারের মতো বাবিসাস এ্যাওয়ার্ড এ ভূষিত হলেন সম্ভাবনাময়ী কন্ঠশিল্পী জান্নাত পুষ্প। সময়ের আলোচিত কন্ঠশিল্পী হিসেবে জান্নাত পুষ্পকে এই সম্মাননা দেওয়া হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব, বিশেষ অতিথি ও উদ্বোধক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাবিসাস-এর সভাপতি আবুল হোসেন মজুমদএর কাছ থেকে গুণী শিল্পীরা এই সম্মাননা গ্রহণ করেন।  এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কার লাভ করেন অরুণা বিশ্বাস, ফেরদৌস, ড. মাহফুজুর রহমান, ইভা রহমান, জাহিদ হাসান মৌ দম্পতি, আরশাদ আদনান, আনিসুর রহমান মিলন, অভি মঈনুদ্দীন, মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, শিপন মিত্র, ফারহানা নিশো, দেবাশীষ বিশ্বাস, পারিহা লিমা,  ইসরাত পায়েল, লামিয়া মিমো, বিপাশা কবির, অনন্যা রুমা, আমান রেজা, মৌমিত মৌ, জেবিন, আরিফ অর্ক, ইমতু, এইচএম রানা, নদী, রিপন, স্বপ্নীল আহমেদ, শিপ্রা প্যারিস, ইভান শাহরিয়ার সোহাগ, দীপু খান, জাহিদ খানসহ অনেকে।

Jannat_ishrat_Babisas Award_swadeshnews24অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, রেডিও স্বদেশ ডট নেট, পিপলস রেডিও 91.6, স্বদেশ নিউজ ২৪ ডটকম, বিনোদনধারা, আমাদের অর্থনীতি। রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ এবং স্বদেশ.টিভি অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত গুনী শিল্পীদের সরাসরি সাক্ষাতকার পরিবেশন করে। বাবিসাসের যুগ্ম সা: সম্পাদক এবং স্বদেশে পরিবারের কর্ণধার আরজে সাইমুর  রহমানের নের্তৃত্বে পুরো অনুষ্ঠানের লাইভ করা হয়।

উল্লেখ্য কণ্ঠশিল্পী জান্নাত পুষ্পের ২য় একক অ্যালবাম ” জান্নাত ” এর যদি মেঘে চাঁদ ঢাকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকে দিন দিন ইউটিউব এ জনপ্রিয়তা বেড়েই চলছে। এই প্রতিবেদন করা পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার দর্শক গানটি দেখেছেন। প্রতি মিনিটেই গানটির দর্শক বাড়ছে। গানটি খুব অল্প সময়ে শ্রোতা ও দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। গানটি লিখেছেন ওমর ফারুক । গান সঙ্গিতায়োজন করেছেন – ইমরান । দ্বৈত গানে পুষ্প জান্নাতের সাথে কণ্ঠ দিয়েছেন ইমরান । মডেল- জান্নাত ও একে আজাদ, পরিচালক- সুব্রত সরকার, ডিওপি- সাহিল জনি, প্রোডাকশন- সিনে আর্ট। স্বদেশ নিউজ ২৪ ডট কমের সম্পাদক আরজে সাইমুরকে নিজের ২য় একক সম্পর্কে পুষ্প জান্নাত বলেন – ২০০৮ থেকে ২০১৫ , প্রায় সাত বছর বিরতি দিয়ে আমি আমার ২য় একক অ্যালবাম প্রকাশ করছি । অনেক ভেবে চিন্তে সময় উপযোগী গান দিয়ে আমার এই অ্যালবামটি করেছি । যার কারনেই এই দীর্ঘ বিরতি । যদি মেঘে চাঁদ ঢাকে গানের ভিডিওটি দর্শকরা পছন্দ করবেন এবং ইতিমধ্যে তার প্রতিফলন হচ্ছে। আমি খুব আনন্দিত।

অ্যালবামটি নিয়ে আমি অনেক আশাবাদী । কেননা অনেক সময় ও যত্ন দিয়ে অ্যালবামটি করেছি । আশা করি শ্রোতাদেরও ভাল লাগবে । ছোট বেলা থেকেই গানের সাথে সক্ষতা তার । দুই বছর গান শিখেছেন ওস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমীতে । আর নিয়মিত গানের তালিম নিচ্ছেন ওস্তাদ সঞ্জিব দে, ওস্তাদ মেহেদি হাসানের ছাত্র জামাল হাসান এর কাছে । উল্লেখ্য , এর আগে ২০০৮ সালে পুষ্প জান্নাতের প্রথম একক অডিও অ্যালবাম ” বুক ভরা ভালোবাসা ” প্রকাশিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *