download
সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানের বিরুদ্ধে জমি দখল, বনের দাবিকৃত ভূমি থেকে গাছ কেটে নেয়া ও ব্যক্তিস্বার্থে মুক্তিযোদ্ধাদের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পারভেজ খোকন নামে অপর এক মুক্তিযোদ্ধা।
বুধবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পারভেজ খোকন তার লিখিত বক্তব্য পাঠ করে স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান উপজেলার বাঁশিল মৌজায় আমার মালিকানাধিন মোমেনশাহী ডেইরী কমপ্লেক্স লিমিটেডের ক্রয়কৃত ১৩ একর জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। তাছাড়া সম্প্রতি ওই মৌজার ১৭৭ নম্বর দাগে বনের দাবিকৃত জমি থেকে গাছ কেটে নেয়াসহ বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের টাকায় ক্রয়কৃত দু’টি গাড়ি নিজ নামে রেজিস্ট্রেশন করে নেয়। যা অধ্যবদি সংসদের নামে রেজিস্ট্রেশন করে ফেরত দেয়নি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী মুক্তযোদ্ধালীগের উপজেলা আহবায়ক থাকার পরও আমাকে জেএমবির সাথে জড়িত বিষয়ে এলাকায় প্রচারণা চালিয়ে আমার সম্মানের হানি করেছেন। যা পরে আইন প্রয়োগকারী সংস্থা কোন সত্যতা পায়নি। পরিশেষে তিনি সরকরের কাছে ৬৫ বছর বয়স নির্ধারণ না করে সব মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মাস্টার, আমিন উল্যাহ, আব্দুল মান্নান, মনসুর আলী ও আব্দুল খালেকসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকবৃন্দ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *