অস্ট্রেলিয়া উপকূল থেকে অভিবাসী বহনকারী নৌকা ফিরিয়ে নিয়ে যেতে, মানবপাচারকারীদের ঘুষ দিয়েছিল অস্ট্রেলিয়ার নৌবাহিনী। ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া একটি নৌকার যাত্রীদের কাছ থেকে জানা গেছে এমন তথ্য।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে, এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসি আরের মুখপাত্র জেমস লিঞ্চ জানান, গত ৩১ মে ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া নৌকাটিতে ১০ বাংলাদেশি, একজন বার্মা ও ৫৪ জন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছে আটক নাবিকরা জানায়, নৌকা ফিরিয়ে নিয়ে যেতে তাদের প্রত্যেকেকে পাঁচ হাজার অস্ট্রেলিয় ডলার করে দিয়েছিল অস্ট্রেলিয় নৌবাহিনী। এদিকে, এ ঘটনার কথা সরাসরি স্বীকার না করলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নানা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে থাকে তাঁর দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *