obama

বর্ণবিদ্বেষ এখনো সমাজের ‘ক্ষতি’ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের চার্লসটনে গির্জার ভিতর গুলির ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণবিদ্বেষী আচরণের ক্ষেত্রে শুধু সমবেদনা না জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। বুধবার রাতে দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি শতবর্ষী পুরনো গির্জায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেহভাজন খুনি ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ ডিলান স্ট্রম রুফ গির্জায় প্রবেশের পর গুলি করে কৃষ্ণাঙ্গ ছয় নারী ও তিন পুরুষকে হত্যা করে। পুলিশ নর্থ ক্যারোলাইনা থেকে রুফকে গ্রেফতার করেছে। রুফের এ হত্যাকাণ্ডের  পেছনে বর্ণবিদ্বেষই কারণ বলে ধারণা পুলিশের। শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে রুফকে চার্লসটনের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে বিবিসি। ওই সময় নিহতদের পরিবারের কয়েকজন রুফের সঙ্গে সরাসরি কথা বলেন। নিহত একজনের কন্যা অশ্রুসিক্ত নয়নে রুফকে বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিলাম।’  এ সময় রুফের মধ্যে কোনো আবেগের প্রকাশ ছিল না। (বিবিসি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *