সমৃদ্ধি প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটায় ২য় দফায় ভিক্ষুক পূণর্বাসনের উদ্বোধন

Ovi News Photp 1বরগুনার পাথরঘাটায় ৭৪জন ভিক্ষুককে পূণর্বাসনের উদ্যোগ নিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম। এ উপলক্ষে ২য় দফায় ৫জন ভিক্ষুককে গতকাল প্রতি ভিক্ষুককে ১ লাখ করে মোট ৫ লাখ টাকার চেক বিতরন করা হয়। উন্নয়ন সংস্থা সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিক্ষুক পূণর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচজন ভিক্ষুককে জীবিকায়ন সামগ্রী হিসেবে চেক প্রদান করেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ জাবির হোসেন, সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান মানিক, অনুদান প্রদানে মনোনীত ভিক্ষুক জয়নদ্দিন, ১ম পর্বে অনুদানপ্রাপ্ত পিয়ারা বেগম ও আরো অনেকে। অনুষ্ঠান শেষে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের অনুদানের জন্য মনোনীত ভিক্ষুক আমেনা খাতুন, জয়নদ্দিন, আবদুর রশিদ, হাতেম আলী ও রাবেয়া বেগমকে এক লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। উক্ত টাকা থেকে অনুদানপ্রাপ্তরা মুদি ও মনিহারী দোকানের মালামাল, গাভী, অন্যান্য মালামাল ক্রয় করে। সংগ্রামের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মিজানুর রহমান মানিক জানান, স্থানীয় উন্নয়ন সংগঠন সংগ্রাম পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করে। এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের সকল পরিবারকে বিদ্যমান অবস্থার মানোন্নয়ন ঘটিয়ে উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসা হবে। এই ইউনিয়নে ৭৪জন ভিক্ষুক রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককে ১লাখ টাকার চেক প্রদান করা হবে যাতে তারা জীবিকায়ন সামগ্রী গ্রহন করে স্থায়ীত্বশীল জীবিকা গ্রহন করতে পারে। এর আওতায় প্রথমবারে ৫ লাখ টাকা প্রদান করা হয় এবং দ্বিতীয় বারে ৫ লাখ টাকা প্রদান করা হলো। মিজানুর রহমান দাবী করেন যে, এসকল ভিক্ষুকদের এই প্রকল্পের কর্মীদের দ্বারা নিরবিচ্ছিন্ন তত্ত্বাবধানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনতে পারবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি