11218974_10153064399698990_600844569159790200_n
জনপ্রিয় তরুণ কন্ঠশিল্পী ইলিয়াসের ৩য় একক এ্যালবাম “না বলা কথা-৩” এর প্রকাশনা উৎসবে প্রখ্যাত কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয় কন্ঠশিল্পী পলাশসহ সাথে রেডিও স্বদেশ এর চেয়ারম্যান জনাব সাইমুর রহমান

গতকাল রবিবার রাজধানীর সেভেল হিল রেস্টুরেন্টে মোড়ক উন্মোচিত হল এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন এর তৃতীয় একক অ্যালবাম “না বলা কথা -৩ ” । অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে সুরাঞ্জলি প্রতিষ্ঠান ।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, পলাশ, আরফিন রুমি, সাবা, রাদিত, তানজিনা রুমা, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, শশী সহ আরও অনেকে । এছাড়া রেডিও স্বদেশ এর চেয়ারম্যান ও স্বদেশ নিউজ ২৪ এর সম্পাদক জনাব সাইমুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বদেশ নিউজ ২৪ এর সাথে এক সাক্ষাৎকারে ইলিয়াস জানান, শ্রোতাদের প্রতি ভালবাসা থেকেই আমার এই না বলা কথা এর যাত্রা । আসলে এখন অনেক কথা বলা হয় নি , আরও অনেক কথা বলব বলেই মিউজিক নিয়ে কাজ করব । শ্রোতাদের গান ভাল লাগলেই আমার সব শ্রম স্বার্থক । তিনি আরও বলেছেন গান গেয়ে তারা শুধু প্রথম এক বছর ইনকাম করতে পারে কিন্তু পরে এই গান ব্যবহার করে বিভিন্ন মোবাইল কোম্পানী লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু শিল্পীরা এই টাকা থেকে কোন অংশই পাছে না। তাই সরকারের কাছে অনুরোধ রইল বিষয়টি বিবেচনা করে একটি আইন প্রতিষ্ঠা করে শিল্পীদের তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়ার। তাই সবাই অবশ্যই গাব গুলো শুনবেন । এই অ্যালবামে গান রয়েছে ১২ টি । জাহিদ আকবরের কথায় টাইটেল গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি । ডুয়েট গান মোট ৩টি এবং গান গেয়েছেন শশী, অরিন ও নদী । গীতিকার হিসেবে আছেন – জাহিদ আকবর, এ মিজান, ওমর ফারুক, এন আই বুলবুল ও সোহেল । ইলিয়াসের এই অ্যালবাম শ্রোতাদের মনে করে নিবে বলে আশা করেছেন আগত সকল বিশেষ বিশিষ্ট জনেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *