ashraful-century-600x363যুক্তরাষ্ট্রের অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ডাইভার সিটি কাপে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করছেন ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই খবরটা পুরনো। নতুন খবর হল, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ঝড় তুলেছেন আশার-ফুল।

এক আগস্ট, শনিবার দিনের দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা লায়ন্সকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সূচনাটা দারুন করে সফরকারী বাংলাদেশ দল।

আর দ্বিতীয় ম্যাচের জয়টা অনুমিতই ছিল। কারণ, সামনে দুর্বল প্রতিপক্ষ কানাডা। সেই ম্যাচে, আশরাফুলের সেঞ্চুরিতে ৬০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে মিশিগান প্রদেশের ব্লুমার পার্কে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল দুটি ম্যাচেই ঝড় তুলেছেন ব্যাটিংয়ে। কানাডার বিপক্ষে ৬৮ বল খেলে করেছেন ১০২ রান। ইনিংসে ছিল ১৪ টি চার। আর শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছেন ৬৯ রানের ইনিংস।

কানাডার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামা বাংল বাংলাদেশ নির্ধারিত ২০ ওভঅরে পাঁচ উইকেট হারিয়ে করে ১৭৮ রান। আশরাফুল ছাড়াও নাদিফ চৌধুরি ১৫ বলে করেন ২২ রান। সেখানে ছিল একটি ছক্কা ও একটি চার।

জবাবে, আট উইকেট হারিয়ে কানাডার ১১৮ রান তুলতেই শেষ হয়ে যায় ২০ ওভার। ইলিয়াস সানি ও শাকির আহমেদ দুটি করে উইকেট নেন।

দিনের অপর খেলায় শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে সব গুলো উইকেট হারিয়ে করে ১১৬ রান। বাংলাদেশের আফসার হোসেন চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। জবাবে, নয় বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ টাইগার্স।

বলে রাখা ভাল, টুর্নামেন্টে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে মোট নয়টি দল। বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, কানাডা, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *