দিতি এখন হাঁটতে পারছেন

Dithi-10অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। বর্তমানে তিনি চলাফেরা করতেও পাচ্ছেন। ফেসবুকে মঙ্গলবার এ খবর জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। একইসঙ্গে ক্যাপশনসহ মায়ের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেছেন। লামিয়া চৌধুরীর লেখা ফেসবুক স্ট্যাটাসটি হলো এরকম- ‘সূর্যাদয়ের পর সকালে মায়ের সঙ্গে হাঁটলাম। দয়া করে, আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’ এর আগে, গত শনিবার এক স্ট্যাটাসে অভিনেত্রী দিতির ধীরে ধীরে সুস্থ হওয়ার কথা জানান লামিয়া। ওই দিনি তিনি জানান, মা ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছেন। সময়টা খুব কঠিন কিন্তু তারপরও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ইতিবাচক থাকতে। যারা দোয়া করেছেন- তাদের সকলকে ধন্যবাদ, কিন্তু সামনে আরো দিন আছে, তাই আমার মায়ের জন্য দোয়া বন্ধ করবেন না। সবশেষে আজ মা হাসছেন বলেও তিনি ইংরেজিতে লেখা ওই স্ট্যাটাসে উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতের চেন্নাইয়ে এমআইওটি হাসপাতালে ব্রেইন টিউমারে আক্রান্ত দিতির মস্তিষ্কে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। –

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি