গাইবান্ধার মনোহরপুরে অজ্ঞাত এক বোবা মহিলা নিয়ে বিপাকে পড়েছে গ্রামবাসী

 

Swadeshnews24.comআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাশের ভিটা গ্রামের (গোডাউন বাজারে) অজ্ঞাত এক বোবা মহিলা নিয়ে বিপাকে পড়েছে আশ্রয় দানকারি পরিবারসহ গ্রামবাসী।
জানা যায়, প্রায় ১৭ দিন আগে ওই গ্রামের আবু হোসেন মিস্ত্রীর বাড়িতে নাম পরিচয় হীন ও বোবা অজ্ঞাত এক মহিলা এসে কান্দাকাটি করলে তাকে আশ্রয় দেন। তারা ভেবেছিলেন মহিলাটি ঠিকানা ভুলে গেছে হয়তো খোঁজ খবর নিয়ে তার নিজ বাড়ী ফিরেয়ে দেয়া যাবে। কিন্তু ১৭ দিন পার হলেও কোন খোঁজ না পাওয়ায় চরম বিপাকে পড়েছে ওই পরিবারসহ গ্রামবাসী।
ওই গ্রামের ডাঃ মোজাম্মেল হক জানান, মহিলাটি বাক-প্রতিবন্ধি হওয়ায় কোন ঠিকানা বলতে পারেনা। তবে ইশারার মাধ্যমে তার বড় ছেলে-মেয়ে আছে। ছেলের মোটরসাইকেল আছে বুঝায়। সারাদিন নিজ বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে চলছে। এ অবস্থায় গোটা গ্রামবাসী তাকে নিয়ে বিপাকে পড়েছে।
মহিলাটির বয়স আনুমানিক ৫০ বছর। গায়ের রং কালো। ইশারায় দেখায় কথা বলতে পারেনা। তার পরনে লাল-কালো চেক প্রিন্টের শাড়ি ছিল। কোন ব্যক্তি মহিলার পরিচয় জানলে, ডাঃ মোজাম্মেল হোসেন গোডাউন বাজার মোবাইল ০১৭১৪-৬৭৬৬৭৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি