Five Female Friends (1)
ধারাবাহিক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’

সকাল…
১০টা ৩০মি. ঃ বাংলা ছায়াছবি ‘মাটির ফুল’ (রিয়াজ, শাবনুর)
৩টা ০০মি. ঃ রোমান্স এন্ড রিদম
৪টা ০৫মি. ঃ ছায়াছবির গান
৫টা ৩০ মি. ঃ এই সন্ধ্যায়
৬টা ০০মি. ঃ ডেইলি ফ্রাইট নাইট
সন্ধ্যা…
৭টা ০০মি. ঃ জি প্রাইম নিউজ
৮টা ০০ মি. ঃ রোমান্স এন্ড রিদম (সরাসরি)
৯টা ১৫ মি. ঃ ওয়ার্ল্ড অব গ্ল্যামার
১০টা ০০মি. ঃ রাতের জি নিউজ
১১টা ০০মি. ঃ ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’
১১টা ৩০মি. ঃ মিউজিক গ্যারেজ
১২টা ০০মি. ঃ হরর মেগা সিরিয়াল ‘ডেইলি ফ্রাইট নাইট’
১২টা ৩০মি. ঃ সংবাদ সংলাপ
জিটিভিতে রোমান্স এন্ড রিদম
জিটিভির সরাসরি মিউজিক্যাল আড্ডানুষ্ঠান রোমান্স অ্যান্ড রিদম। অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি সেই সম্পর্কিত গানও পরিবেশন করা হয়। থাকে দর্শকদের অনুরোধের গানও। অনুষ্ঠানে দর্শক সরাসরি টেলিফোন, ক্ষুদেবার্তা এবং ফেসবুকের মাধ্যমে অংশ্রগ্রহন করতে পারেন।
আমাদরে তরুণ প্রজন্ম যে বিষয়গুলো নিয়ে বর্তমানে বেশি ব্যস্ত থাকে বিশেষ করে আবেগ, প্রেম এবং ভালোবাসা এই জাতীয় বিষয়গুলো নিয়ে তরুণ দর্শকরা ফোনে আড্ডা দেন উপস্থাপক-উপস্থাপিকার সাথে।
আর জে উদয় এবং মেহজাবিন রিন্তির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল হাসান। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত ৮টায় জিটিভিতে সরাসরি সম্প্রচার হয়।
ধারাবাহিক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’
ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’-এর প্রোমো দেখে অবাক হয়েছেন অনেকেই। কি ঘটতে যাচ্ছে এই নাটকে ? কী হবে এর গল্প? মাবরুর রশীদ বান্নাহ, ইমরাউল রাফাত, গৌতম কৌরি ও গোলাম মোক্তাদির শানের যৌথ পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন পাঁচ তরুনী। পাঁচ মেয়ে বন্ধু, যাঁরা ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত। তাঁদের পছন্দ, লাইফস্টাইল, খুনসুটি, বন্ধুত্ব নিয়ে ধারাবাহিকটির গল্প।
পাঁচ তরুণীর তালিকায় আছেন রেডিও জকি মারিয়া নূর, ডিস্ক জকি সনিকা, উপস্থাপক নাবিলা, মডেল পিয়া ও রেডিও স্বাধীনের শ্রিয়া সর্বজয়া। এই পাঁচজনের জীবনের গল্প উপস্থাপন করা হবে নাটকীয়ভাবে। নিজ নিজ চরিত্রে অভিনয় করবেন এই পাঁচজন। দেখানো হবে মিডিয়ায় কাজ শুরুর দিকের গল্প। এ ছাড়া ধীরে ধীরে কীভাবে প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেন, তা-ও দেখবেন দর্শকেরা। এটা আসলে পাঁচ তরুনীর জীবনেরই গল্প। তাদের সঙ্গে কথা বলেই চিত্রনাট্য লেখা হয়েছে। কেননা মারিয়া আর জে, সনিকা ডিজে, নাবিলা উপস্থাপক, পিয়া মডেল এবং শ্রীয়া সর্বজয়া মিডিয়া কর্মী হিসেবে অভিনয় করেছেন।
গ্রামীণ ফোন নিবেদিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ গ্ল্যামার্ড বাই লাক্স ধারাবাহিকটি প্রতি সপ্তাহের (শনি-বৃহস্পতিবার) ছয় দিন রাত ১১টায় প্রচার হবে জিটিভিতে। সপ্তাহের ছয় দিনে শেষ হবে একটি গল্প এবং শেষ দিন শুক্রবার রাত ৮টায় পুরো সপ্তাহের পর্ব নিয়ে প্রচারিত হবে টেলিফিল্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *