srabony1_swadeshnews24রাহাত, সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সম্ভাবনাময়ী মডেল ও চিত্রনায়িকা শ্রাবণী পুষ্প। সম্প্রতি তিনি পাগল বাড়ীর প্রেম শিরোনামের সিনেমায় চুক্তি বদ্ধ হয়েছেন। এফ আই মানিকের তত্ত্বাবধায়নে সিনেমাটি পরিচালনা করছেন সুজন বন্ধু। এ সিনেমায় শ্রাবনী পুষ্পর বিপরীতে কে অভিনয় করছেন তা এখনও ঠিক করা হয়নি বলে সিনেমাটির পরিচালক স্বদেশ নিউজ২৪.কমকে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সুজন বন্ধু স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শ্রাবনী পুষ্পকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। নায়ক এখনও ঠিক করা হয়নি। তবে কথা চলছে। খুব শিগগিরি নায়কে চুক্তি বদ্ধ করানো হবে। তবে নায়কের ভূমিকায় এ সময়ের জনপ্রিয় কেউ থাকবে। এতে আরো অভিনয় করবেন সাদিয়া আফরিন।’

সিনেমাটি প্রযোজনা করছেন এফ এম শরীফ ও মোহাম্মদ বিল্লাল হোসেন। ফেয়ার ড্যান্স একাডেমী নিবেদিত ও মা কথা চিত্রের ব্যানার নির্মাণ করা হচ্ছে এ সিনেমাটি।

shraboni_SwadeshNews24_RJSaimurসিনেমা প্রসঙ্গে প্রযোজক বিল্লাল হোসেন স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, ‘ইতিমধ্যে সিনেমাটির চারটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে পুবাইলে সিনেমাটির শুটিং করা হবে।’

এ সিনেমায় গান থাকছে পাঁচটি। গান গুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কণির্য়া, মনির খান, আঁখি আলমগীর, মৌটুসী, কিশোর এবং নাজু। গান গুলোর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন।

শ্রাবণী পুষ্প বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে ও সিনেমায় কাজ করেছেন।  তিনি নোভা ফ্রিজ, ফিজা চানাচুর, অ্যাংকর ঝিলিক মেহেদি, হরকিউলিস ড্রিংকস, বেঙ্গল ফার্নিচার সহ বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। এছাড়া কয়েকটি সিনেমায় কাজ করেছেন এ অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *