ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে মনিরুল ইসলাম নামের এক কর্মচারী। সে পরীক্ষানিয়ন্ত্রক অফিসের নিম্নমান সহকারী বলে জানা যায়। পরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়। সূত্র জানায়, গতকাল মাকসুদুল আলম মান্নান নামের এক শিক্ষার্থী মার্কশিট ওঠানোর জন্য সংশ্লিষ্ট অফিসে যায়। সেখানে মনিরুল তার জন্য তিনশ’ টাকা দাবি করে। পরে ওই শিক্ষার্থী তাকে দুইশ’ টাকা দেয়। এসময় পরীক্ষানিয়ন্ত্রক অফিসের লিপি কৌশলী মোহাম্মদ তালিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পরীক্ষানিয়ন্ত্রক মোহাম্মদ আলীর অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় ওই শিক্ষার্থী।
এবিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘আমি টাকা নিয়েছি, এটা আমার ভুল হয়েছে। তবে আমাকে ফাঁসানোর জন্য এ কাজটি পরিকল্পিত ভাবে করা হয়েছে।’
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?