আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হালিম সরকারের প্রথম পুত্র ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহবায়ক, গাইবান্ধা জেলা তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সদস্য সচিব ও নবগঠিত পলাশবাড়ী থানা বিএনপি’র ক্রীড়া সম্পাদক মেহেদী আসাদ রায়হান (৩২) আর নেই। লিভার জন্ডিসে অসুস্থার এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, একমাত্র কন্যা, ভাই-বোন, ছাড়াও ব্যসায়িক ও রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপিসহ অঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নবগঠিত পলাশবাড়ী থানা বিএনপি’র সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক, পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক শন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ছবি সংযুক্ত