masum_sharmen_swadeshnews24_rj Saimurসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: ঈদের আগেই পাওয়ার ভয়েজ খ্যাত সঙ্গীতশিল্পী মাসুমের একক এলবামের ‘যখন আমি’ গানের মিউজিক ভিডিও (স্টুডিও ভার্সন) প্রকাশ পেয়েছে। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে শ্রোতা ও দর্শকদের ভালো সাড়া পা্ওয়া যাচ্ছে বলে স্বদেশ নিউজ২৪.কমকে জানান জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাসুম। পাওয়ার ভয়েজ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাসুম রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে একান্ত আলাপনে জানান- গানটি লিখেছেন আমার বন্ধু সোহাগ । আর আমি এই গানটি প্রথমে একক ভাবে গাইতে চেয়েছিলাম। কিন্তু গানের কথাটা এমন যে যখন আমি অনেক দূরে চলে যাবো তখন আমার ভালোবাসার মানুষ কি বিষয়গুলো মিস করবে। তাই পরবর্তীতে  গানটি ডুয়েট করার চিন্ত করি। অনেককে দিয়ে চেষ্টা করেছি কিন্তু কেউ আমার  অনুভূতিতে যাচ্ছিল না। পরে হঠাৎ করেই একজনকে পেয়ে গেলাম যার নাম তার শারমিন। এই গানের জন্য শারমিন খন্দকারকে দিয়ে গাওয়ার জন্য ফাইনাল করলাম। কারন শারমিনের গায়কী অনেক সুন্দর এবং ওর কন্ঠ অসাধারন। আমি পরবর্তীতে ওকে নিয়ে আরো গান করবো। গানটিতে গিটার, ভয়লিন, ব্যাস, কী-বোর্ড বাজিয়েছেন যথাক্রমে সারোয়ার বাপ্পি, আরাফাত শাওন এবং সজীব। গানটির মিক্স ও মাস্টারিং করেছে ইফতেখারুল লেলিন। ডিওপি এবং ভিডিও পরিচালনা করেছে সোহাগ খান। আমার একক এলবামে মোট ৮টি গান দিয়ে সাজিয়েছি তার মাঝে এই গানটিই শুধু ডুয়েট থাকবে। এই গানটি স্টুডিও ভার্সন হলেও সাড়া পাচ্ছি অনেক ভালো। সবার আরো সাড়া পেলে আমি ঈদ এর পরে সিলেটে যাবো আউটডোর শুটিং এ। মডেল হিসেবে থাকবে প্রাথমিকভাবে অন্তু করিম এর সাথে কথা হয়েছে। সে আমাকে অনেক ভালোবাসে ছোট ভাইয়ের মতো এবং আমি অনেক পছন্দ করি। সব থেকে বড় কথা হলো আমার গানটির কথা অসাধারন লেগেছে। কারন এটা সব প্রেমিক ও প্রেমিকারে মনের কথা। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু গান উপহার দিতে পারি এবং স্বদেশকে অনেক অনেক প্রাণঢালা ঈদ এর শুভেচ্ছা সাথে আমার ভক্তদেরকেও। আর যারা আমার গানটি যারা শেয়ার ও মন্তব্য করেছেন তাদের প্রতি ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা রইলো।
স্বদেশ নিউজ২৪.কম এর পাঠক ও দর্শকদের জন্য ভিডিওটি নিচে দেওয়া হলো-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *