natoreনাটোরে ১১ জন গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ভোরে জেলার বড়াইগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে।

আহত গরু ব্যবসায়ীরা জানান, গত রাতে ঢাকার গাবতলী থেকে মেহেরপুর যাওয়ার জন্য একটি ট্রাকে করে রওয়ানা দেন তারা। পথে ট্রাকটি আজ ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৮-১০ জন ট্রাকটিতে উঠে।

এ সময় তারা ড্রাইভার ও হেলপারের সাহায্যে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাদের সদর উপজেলার চাঁনপুর এলাকায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *