৫ মিনিটে মন ভালো করে ফেলার ৭টি উপায়

Nabila1_swadeshNews24_rj_Saimur
মডেল-নাবিলা

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: কিছু কিছু দিন এমনই থাকে যখন কিছুতেই মন ভালো করা যায় না। তখন কী করবেন? মন খারাপ করেই কাটিয়ে দেবেন সারাটি দিন? মোটেই না! দেখে নিন এমন কিছু ট্রিক যা পাঁচ মিনিটের মাঝে আপনার মন ভালো করে দিতে বাধ্য।

১) শুনুন চটুল কোনো সঙ্গীত

গবেষণায় দেখা যায়, গান শুনলে রক্তচাপ কমে, স্ট্রেস কমে এবং মেজাজ ভালো হয়। তবে গান শোনার সময়ে বেশি চিন্তা না করাই ভালো। তৈরি করে রাখুন এমন একটি প্লেলিস্ট যা আপনার মুখে হাসি ফোটাতে পারে। অবশ্যই খুব বেশি জোরে শব্দ দিয়ে গান শুনবেন না। এতে ক্ষতি বেশি হবে।

২) হাসুন প্রাণ খুলে

মন খারাপ থাকলে হাসি আসবে না বটে। তবে জোর করে হলেও একটু হাসুন। এতে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হবে এবং মন হয়ে যাবে ফুরফুরে। হাসলে শরীরে অক্সিজেনের সরবরাহও বাড়ে। তাই ইউটিউবে কোনো হাসির ভিডিও দেখে হাসার চেষ্টা করতে পারেন।

Nabila_swadeshNews24_rj_Saimur
মডেল-নাবিলা

৩) বাইরে একটু হেঁটে আসুন

রৌদ্রে একটু হেঁটে আসলে মনের ওপরেও তার প্রভাব পড়ে। যারা দিনে বেশি আলোয়ে থাকেন তাদের ঘুমের সমস্যা কম হয় এবং বিষণ্ণতা কম দেখা যায়। একটুখানি হালকা এক্সারসাইজ হিসেবেও এটি মন ভালো করতে সাহায্য করে। হাঁটা শুধু নয়। অল্প কিছু সময় ইয়োগা অথবা স্ট্রেচ করলেও একই উপকার পাবেন।

৪) জঞ্জাল দূর করুন

আপনার আশেপাশে অনেক অগোছালো জঞ্জাল জমে থাকলে আপনার বারবার মনে হবে অনেক কাজ জমে আছে আর মেজাজ এমনিই খারাপ লাগবে। এসব জঞ্জাল দ্রুত সরিয়ে ফেলুন। সারাদিন ধরে ঘর গুছাতে হবে না তাই বলে। ঘরটাকে একটু সাজিয়ে তুলুন তাহলেই অনেক ভালো লাগবে।

৫) আলিঙ্গন করুন

প্রিয় কোনো মানুষকে আলিঙ্গন করুন। এতে শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ কমে। নিঃসরণ হয় অক্সিটোসিন, যা আমাদের মেজাজ ভালো করতে সাহায্য করে। এ ছাড়াও নিজেই নিজের কপাল, হাত এবং ঘাড় ম্যাসেজ করুন। এতে হার্ট রেট কমবে এবং স্ট্রেস হরমোন কমে যাবে।

৬) ভালো কোনো ঘটনার কথা চিন্তা করুন

আপনার জীবনে সবকিছুই খারাপ নয়। ভালো ঘটনাও তো ঘটছে! সেসব ভালো ঘটনাগুলো মনে করার চেষ্টা করুন। কী কী হয়েছিলো সেসব পুরোটা চিন্তা করুন। সম্ভব হলে আলাদা একটি ডায়েরিতে লিখে রাখুন। মন ভালো হয়ে যাবে সহজেই। মেডিটেশন করতে পারেন একই উদ্দেশ্যে।

৭) মনে জমে থাকা কষ্ট বের করে দিন

জীবনে আনন্দ যেমন থাকবে, কষ্টও থাকবে। এই কষ্ট মনের মাঝে পুষে রেখে দিলে বারবার মনে পড়বে এবং আপনার মন খারাপ হয়েই থাকবে। এর চাইতে বরং কাছের কোনো মানুষকে বলে মনটা হালকা করে নিন। হয়তো তারা আপনার সমস্যার ভালো একটা সমাধানও দিতে পারবে। বলা শেষ করলেই দেখবেন নিজের মেজাজটা অনেক ভালো হয়ে গেছে।

7 ways to improve your mood in less than 5 minutes, Huffington Post

10 Ways to Improve Your Day in Just 5 Minutes, WebMD

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের